তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঈদের আনন্দ ভাগ করে নিতে ইসলামী আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: বুধবার ১৯ এপ্রিল (২৭ রমজান) বেলা ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নূর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল মিয়া, সমাজকল্যান সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।

মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাজের সকল শ্রেণির মানুষ যাতে আমরা মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারি সে জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

আজ দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি এতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে। সরকারকে দ্রব্যমূল্য রোধ করে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য আহবান জানান।

ঐদিনই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন নগর ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুরুল আমিন দুলাল, সাধারণ সম্পাদক মুহা. ফারুক হাওলাদার।

Related Articles

Back to top button