অর্থনীতিতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে আলমাস পয়েন্টে মীনা বাজারের ২৩ তম আউটলেট উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: দেশের স্বনামধন্য সুপারস্টোর ব্র্যান্ড মীনা বাজার এখন প্র‌চ্যোরডা‌ন্ডিখ্যাত এলাকা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের ২৩ তম আউটলেট উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

সোমবার (১০ এপ্রিল) শহ‌রের ২ নং রেইলগেটস্থ আলমাস পয়েন্ট মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে মীনা বাজারের এই ফ্ল্যাগশিপ আউটলেটটি উ‌দ্বোধন করা হয়।

দীর্ঘ ২০ বছর ধরে প্রায় সহস্রাধিক গুনগতমানের পণ্য সরবরাহের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনা বাজার। বর্তমানে ২২ টি আউটলেট নিয়ে ঢাকা ও চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহক মীনা বাজারের নিরবিচ্ছিন্ন সেবা উপভোগ করছে। নারায়ণগঞ্জ আউটলেটটিও তার ব্যতিক্রম হবেনা ব‌লে আশাবা‌দি কর্তৃপক্ষরা। সজীব ও সতেজ শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় সকল গ্রোসারি পণ্য এখন খুব সহজেই একই ছাদের নিচে সাশ্রয়ীমূল্যে নারায়ণগঞ্জের স্থানীয় ক্রেতারা উপভোগ করবেন ব‌লে জনান মীনা বাজারের নারায়ণগঞ্জ আউটলেটের ইনভেস্টরস নারী উদ্যোক্তা তাসমিম আরা সিমি।

এছাড়াও তি‌নি‌ আ‌রো ব‌লেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নারায়ণগঞ্জ ও তার আশেপাশের এলাকার ক্রেতা সাধারনের জীবনে মীনা বাজারের নতুন এই আউটলেটটি গ্রাহকদের সাথে নিরবিচ্ছিন সম্পর্ক অব্যাহত রাখতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্যগুলোর বাজার সেবা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দিতে নারায়ণগঞ্জ ও তার আশেপাশে চাষারা, জামতলা, মিশনপাড়া, খানপুর, বাবুরাইল, নিতাইগঞ্জ ও রাসেল পার্কের এলাকাবাসীরাও মীনাবাজারের হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করলেই এই আউটলেট থেকে হোম ডেলিভারি সুবিধাটি পাবেন।

এসময়, মীনাবাজার আউটলেটটির উদ্বোধন করেন মীনা বাজারের ইনভেস্টরস নারী উদ্যোক্তা তাসমিম আরা সিমি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল উদ্দিন, আলমাছ প‌য়ে‌ন্টের মা‌লিক আলমাছ, মীনাবাজারের এক্সপ্যানশন ব্র্যান্ড এন্ড অনলাইন প্রধান আহমেদ শোয়েব ইকবাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মীনাবাজার এক্সপ্যানশন এন্ড কর্পোরেট সেলস প্রধান মোঃ রাজিবুল হাসান, অপারেশনস প্রধান শামীম আহমেদ জায়গীরদার এবং উভয়পক্ষের অন্যান্য কর্মকর্মতারা।

Related Articles

Back to top button