তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শামীম ওসমান এমপির সুস্থতা কামনায় পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম:
পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সংসদ সদস‌্য ও পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব একেএম শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ মার্চ সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন হলে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম, শিক্ষক প্রতিনিধি গোলজার হোসেন, মো আবু ফারুক, বিদ্যালয় ম্যানেজিং  কমিটির অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ, সাইফউদ্দিন সাহিন,আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, দাতা সদস্য মো রেজাউল করিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মহান রাব্বুল আলামীন যেনো  নারায়ণগঞ্জ – ৪ আস‌নের সংসদ সদস‌্য এ কে এম  শামীম ওসমা‌নকে পুরোপুরি সেফা দান করার পাশাপাশি ওসমান প‌রিবা‌রের সকল সদস‌্যদের নেক হায়াত ও  দীর্ঘায়ু দান করেন সেই প্রার্থনা করা হয়
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মমিনুল হক।
প্রসঙ্গত, বুধবার রা‌তে পেটের ব্যথাজ‌নিত সমস‌্যার কার‌নে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান।

Related Articles

Back to top button