তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাকের নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদানের দাবিতে  মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জে ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাকের নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদানের দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি হয়।

সেখান থেকে পুলিশের অবৈধ রেকারিং, ডাম্পিং, নির্যাতন, হয়রানি, ছিনতাই, চাঁদাবাজী বন্ধ, প্রতিটি সড়ক ও মহাসড়কে স্বল্প গতির যানবাহনের পৃথক লে ও সার্ভিস রোড নির্মাণ করার দাবি তোলা হয়।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনটি করা হয়েছে।

সেখানে বক্তারা বলেছেন, মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে রিকশা থেকে টাকা আদায় করছে, কিছু নামধারী নেতা ও বিশেষ পেশার লোকজন স্টিকার দিয়ে ‘অবৈধ’ বলা রিকশা গুলোকে নির্বিঘনে চলাচল করতে দিচ্ছে, পুলিশও ধরছে না। আমরা দাবি জানাই রিকশা ও ইজিবাকের নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করতে হবে। একই পুলিশের অবৈধ রেকারিং, ডাম্পিং, নির্যাতন, হয়রানি, ছিনতাই, চাঁদাবাজী বন্ধ,করতে হবে।

Related Articles

Back to top button