তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রমিক নেতা পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খান শাহীন
খবর নারায়ণগঞ্জ. কম:
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ পূনরায় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স রুপগঞ্জ আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
শনিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রুপগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শাহ মোবারক হোসেন খান শাহীনের নেতৃত্বে আলীগঞ্জ লেবার হলে উপস্থিত হয়ে শ্রমিক নেতা পলাশকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, রুপগঞ্জ শাখার সহসভাপতি মোঃ রমিজ উদ্দিন মোল্লা,,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।