তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে – বস্ত্র ও পাটমন্ত্রী
রুপগঞ্জ প্রতিনিধি :
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে শ্রমিকরা গুরুত্ব ভূমিকা পালন করে যাচ্ছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শ্রমজীবী মেহনতি মানুষকে বঙ্গবন্ধু যেভাবে আপন করে নিয়েছেন, সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল; তেমনী ভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা, বেতন-ভাতা নিশ্চিত করেছেন উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর’ জন্য ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। শ্রম অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু শ্রমিকদের পাশে থেকেছেন; তেমনী ভাবে শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করেছে। জাতির পিতার পর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবলমাত্র শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা- বেতন-ভাতা নিশ্চিত করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা রয়েছে এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অনুভব করেন। আমাদের সকলের মনে রাখতে হবে, দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করলে আপনারা আরও বেশি উন্নয়ন পাবেন। সকল ক্ষেত্রে দেশ এখন এগিয়ে যাচ্ছে। সবাই মনে রাখবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন পিছিয়ে যাবে।
জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু জাবের বাবুল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান আকন্দ, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, জাতীয় শ্রমিকলীগ তারাবো পৌরসভা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক শাহিন খান সহ অনেকে।
পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে কেক কেটে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।