তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নানা আয়োজনে পাগলা উচ্চ বিদ্যালয়ের মহান বিজয় দিবস পালন

খবর নারায়ণগঞ্জ. কমঃ
মহান বিজয় দিবস উপলক্ষে পাগলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সুর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে স্কুলের শহীদ মিনারে স্কুল ম্যানেজিং কমিটি ও স্কুলের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি মোঃ গোলজার হোসেন, মোঃ আবু ফারুক,রওশন আরা বেগম, অভিভাবক সদস্য ডাঃ শাহ আলম সোহাগ,মোঃ সাইফুদ্দিন শাহীন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আতিকুল ইসলাম খোকন প্রমুখ।
আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি,সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

Related Articles

Back to top button