নয়নের ৩য় মৃত্যুবার্ষিকীতে ফটো জার্নালিষ্টের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেছ মাওলানা আবু বক্কর ছিদ্দিক জুবায়ের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিবলী সাদিক শাওন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সহ সাধান সম্পাদক কে.এইচ মিলন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান জয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক শহিদ হোসেন, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সদস্য কাইয়ুম খান সহ আরও উপস্থিত ছিলেন, এনএএন টিভির রিপোর্টার বদরুজ্জামান রতনসহ আরো অনেকে।
