অর্থনীতিতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা – ডিসি

খবর নারায়ণগঞ্জ.কম :
পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ইটভাটার মালিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলায় কোন ধরনের অবৈধ ইটভাটা থাকবেনা বলে নির্দেশনা দেয়া হয়। যদি কোন ধরনের অবৈধ ইটভাটা থেকে থাকে তাহলে সেই ইটভাটা সরিয়ে নিতে হবে, অন্যথায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সেই ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিবে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নিবে, এজন্য প্রশাসন আমাদের সহযোগীতা চেয়েছে।
এ বিষয়ে ফতুল্লা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে যাতে করে কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য ইটভাটার মালিকগণ সহযোগিতা করবে। যেসব বৈধ ইটভাটা রয়েছে তারা ব্যবসা করবে, এ ব্যাপারে তাদের (প্রশাসনের) কোন আপত্তি নাই।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে একটু সময় চেয়েছিলাম। তারা বলেছে সময় দেয়ার মালিক আমরা না। কোর্ট উচ্ছেদের জন্য নির্দেশনা দিয়েছে। কোর্টের এ আদেশটাকে রিফাইন করার জন্য যদি উচ্চ আদালত বলে ঠিক আছে আগামী এক বছরের জন্য তাদেরকে সময় দেয়া হোক, তাহলে সমস্যা নাই। নয়তো প্রশাসন উচ্চ আদালতের আদেশ পালন করার জন্য মাঠে থাকবে।

Related Articles

Back to top button