তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে গোলাম মসিহের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া

সোনারগাঁ প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এসময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে সাধারণ ভোটাররা তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত একজন সৎ, যোগ্য ও দ্বীনদার প্রার্থীকে কাছে পেয়ে সন্তোষ ও উৎফুল্লতা প্রকাশ করেন। অনেকেই আলহাজ্ব গোলাম মসিহকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আশ্বাস দেন।

এসময় আলহাজ্ব গোলাম মসিহ বলেন, দেশ ও জনগণের কল্যাণে ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থকরাও এসময় উপস্থিত ছিলেন। তারা জানান, আলহাজ্ব গোলাম মসিহ একজন ক্লিন ইমেজের প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Related Articles

Back to top button