নাসিম ওসমান সেতুতে সড়ক দুর্ঘটনায় নারী ইউপি সদস্যের ছেলে সিমন নিহত ও আহত ২
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ও ৩য় শীতলক্ষ্যা সেতুতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গোগনগর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা ইসলামের ছেলে সিমন (২২) নিহত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সিমন পুরাতন সৈয়দপুর এলাকার সালামত ও গোগনগর ইউপি নারী মেম্বার নিলুফার ছেলে। তিনি নারায়ণগঞ্জ কমার্স কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।আহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
আহতদের মধ্যে সিমনের সাথে থাকা মোটরসাইকেল আরোহী এক যুবকের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে ঘটাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এ এস আই খোকন জানিয়েছে, ১২ নভেম্বর শনিবার রাত সাড়ে আটটায় সিমন তার এক বন্ধুকে নিয়ে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলে ঘুরতে যায়। বন্দর থেকে সৈয়দপুর আসার সময় সেতুর মাঝামাঝি অবস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার করলে পড়ে। এসময় দুই মোটরসাইকেল আরোহী সহ তিনজন আহত হয়। গুরুতর আহর মোটরসাইকেল আরোহী সিমন ও তার অজ্ঞাত বন্ধুকে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে সিমনের মৃত্যু হয়।