তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গুলিবিদ্ধ টিটুর সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের দোয়া অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম:
কুতুবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ আগষ্ট বাদ আসর পাগলা নয়ামাটি নতুন বাজারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো: বাবুল আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো শহীদুল্লাহ্।
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন রানার সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাজহারুল আলম মিথুন,সহ-প্রচার সম্পাদক মো: কামাল উদ্দিন,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম হিমেল,কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো লিটন, সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবিব, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক,সিনিয়র সহসভাপতি মো: শাহজাহান, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী।

Related Articles

Back to top button