তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নাসিম ওসমানের আর্দশ বুকে নিয়ে সারাজীবন মানুষের সেবা করে যাবো: শামীম

খবর নারায়ণগঞ্জ.কম: আলী হায়দার শামীম। একজন সফল ক্যাবল ব্যবসায়ী। ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের অত্যান্ত আস্থাভাজন ও বিশ্বস্ত কর্মী। দীর্ঘ বহুবছর প্রয়াত এ সাংসদ নাসিম ওসমানের কর্মী হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রেখেছিলেন। নাসিম ওসমান প্রয়াত হওয়ার পরও তার সেই সামাজিক কর্মকান্ড তথা মানব সেবা একটুও কমে যায়নি। বরং বেড়েছে দ্বিগুন। নাসিম ওসমানের আর্দশ বুকে ধারন করে আজও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জের যে কোন সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠান যেমন ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসা উন্নয়নে সহযোগীতা, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও বস্ত্র বিতরণ, দুস্থদের আর্থিক সহায়তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে আর্থিক অনুদান, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অন্ধ ব্যক্তিদের মাঝে চশমা ও সাদাছড়ি বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ এমন বিভিন্ন সেবা মূলক কাজ তিনি নিজ অর্থায়নে ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পরিবারের সার্বিক সহযোগীতায় করে যাচ্ছেন। তাই সর্ব মহলে তিনি নাসিম ওসমান পরিবারের একজন ঘনিষ্টজন ব্যক্তি হিসেবে পরিচিত। তবে নাসিম ওসমান পরিবারের ঘনিষ্টজন হওয়ায় কোন কোন ব্যক্তি বা গোষ্ঠির আক্রমনের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তিনি। ওই গোষ্ঠিরা বিভিন্ন সময়ে ওই পরিবার থেকে আলী হায়দার শামীমকে আলাদা করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে একের পর এক তার বিরুদ্ধে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্নস্থানে বিভিন্নভাবে মিথ্যা ও অপপ্রচার করেই চলেছেন। তবে এসব অপপ্রচারকে কোন তোয়াক্কাই করছেন না আলী হায়দার শামীম। তিনি বলেছেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কাছ থেকে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, তাদেরকে কিভাবে সেবা করতে হয়, তা শিখেছি। আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র কিংবা অপপ্রচারই হোক না কেন নাসিম ওসমানের আর্দশ বুকে নিয়ে আমি সারাজীবন মানুষের সেবা করে যাবো। পৃথিবীতে যারাই সমাজের ভালো কাজের সাথে জড়িত ছিলেন, তাদের সবার বিরুদ্ধেই বিভিন্ন সময়ে অপপ্রচার হয়েছে। তবুও তারা মানুষের সেবা থেকে বিচ্যুত হননি। আমিও হবো না। এসব অপপ্রচার করে মানুষের প্রতি যে আমার প্রেম-ভালোবাসা, এপথ থেকে আমাকে সরানো যাবেনা। কেননা, মানব সেবা আমার নেশা। আল্লাহ্ আমাকে অনেক দিয়েছেন। আমি জানি, মরে গেলে এর কানাকরিও আমি নিয়ে যেতে পারবো না। তাই মানুষের সেবা করে আমি ওদের মাঝে সারাজীবন বেঁচে থাকতে চাই। যাতে মরে গেলেও তারা আমার জন্য দু’হাত তুলে আল্লাহ্’র দরবারে দোয়া করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জেনে থাকবেন সম্প্রতি একটি গোষ্ঠি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি অনলাইনসহ কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। তবে ওই কুচক্রি মহলটি সাংবাদিকদের ভুল তথ্য দিলেও নিউজ পরিবেশনের আগে তারা কিন্তু আমার কোন প্রকার বক্তব্যই নেয়নি। এটা সত্যিই দু:খজনক। এ থেকেই বুঝাযায়, ওই নিউজটি উদ্দেশ্য প্রণোদিত। আমি এ নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিডিয়া ভাইবোনদের প্রতি অনুরোধ করছি, আপনারা এ ধরনের নিউজের বিষয়ে একটু সচেতন থাকবেন। কেননা, আপনাদের একটি নিউজে সমাজের কোন ভালো মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হয়।

Related Articles

Back to top button