চানমারীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
খবর নারায়ণগঞ্জ.কম:
চাষাড়া চানমারীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ফতুল্লার চানমারী মডেল কলেজ এলাকার শফি ডাক্তারের গলির মৃত মোকছেন মিয়ার বিল্ডিংয়ের ২য় তলার পশ্চিম পাশের রুম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম নিপা(১৬) । সে ফতুল্লা মডেল থানার চানমারী মডেল কলেজ এলাকার শফি ডাক্তারের গলি মৃত মোকছেন মিয়া ভাড়াটিয় মুকুল মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা মুকুল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, নিহত নিপা চাষাড়াস্থ একটি গার্মেন্টসে চাকুরি করিয়া আসিতেছিলো। নিহত নিপা চানমারিস্থ বাসায় পরিবারের সাথে বসবাস করে গার্মেন্টসে আসা যাওয়া করিতো। নিহত নিপা একটু জেদী প্রকৃতির ছিলো। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাদীর স্ত্রীসহ পরিবারের অপর সদস্যরা পার্শ্ববর্তী বাড়ীতে বেড়াতে যায়। এ সময় বাদী নিজ দোকানে ছিলো। সন্ধ্যার দিকে বাদদী নিজ বাসায় ফিরে এসে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের সিলিং দফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত নিপার ঝুলন্ত লাশ। পরে পরিবারের অপর সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ রাত ৭টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানায়,পরিবারের সাথে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে কিশোরী আত্নহত্যা করে। সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

