তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরো বেশী বেশী ভালো কাজ করার উৎসাহ পাবো – উজ্জ্বল

খবর নারায়ণগঞ্জ.কম :
বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
এসময় তিনি বলেন, বঙ্গসাথী একটি আর্তমানবতার ক্লাব। বিভিন্ন সময় এ ক্লাবের মাধ্যমে যতটুকু সম্ভব সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করি। আমার বাবা ছিলেন একজন খেলোয়াড় প্রেমী ও রাজনীতিবিদ। তার আদর্শকে ধারণ করেই আমি এ কাজগুলো করছি। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জে কোন ফুটবল লীগ হয় না। যার ফলশ্রুতিতে এখানে কোন ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না। তবে এবার আমরা চেষ্টা করছি ১৬টি দলের মাধ্যমে এখানে একটি টুর্নামেন্ট করার। তবে জেলা প্রশাসককে আমি অনুরোধ করবো তিনি যেন নারায়ণগঞ্জে ফুটবল লীগ শুরু করেন।
তিনি আরও বলেন, বঙ্গসাথী ক্লাবের মাধ্যমে আমরা যেসকল কাজগুলো করি তা সবই নিঃস্বার্থ ভাবেই করি। আপনাদেরকে আমি বলবো, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। কারন মানব সেবার উপরে কোন সেবা নেই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরো বেশী বেশী ভালো কাজ করার উৎসাহ পাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার, সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম, সাংবাদিক কাশেম হুমায়ুন, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সাবেক ফুটবলার জাকির হোসেন, ফুটবল খেলোয়াড় মাহমুদা আক্তার অনন্যা, আমিনুল ইসলাম স্মৃতি সংসদের রুবেল ইসলাম সহ বঙ্গসাথী ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তব্য শেষে ১৬টি দলের জার্সি উন্মোচন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

Back to top button