তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গোলাম সারোয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এক সময়ের জনপ্রীয় নেতা গোলাম সারোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বাদ আছর পরিবারের পক্ষ থেকে উত্তর চাষাড়াস্থ হিরা মহল সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত সকলেই গোলাম সারোয়ারের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলা চেয়ারম্যান এম.এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি ও জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Related Articles

Back to top button