এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ লড়াই করে হারলো পাইকপাড়া
স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল (শনিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এডভেঞ্চারল্যান্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর ১৪তম দিনের খেলাটি ছিল তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ। শেষ পর্যন্ত লড়াই করে হেরেছে পাইকপাড়া ক্রিকেট একাডেমী। তারা হেরেছে ১৮ রানে। সকালে টস জিতে খানপুর মহসিন ক্লাব জুনিয়র প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে। ওপেনার পিু করেন ৬৯ রান। শান্ত ফিরেন ৪৪ রানে। আরেক ওপেনার নুর সিয়াম করেন ৩৩ রান। সিয়াম আউট হন ১৪ রানে। আলআমিন ফিরেন ১০ রানে। পাইকপাড়া ক্রিকেট একাডেমীর মুজাহিদুল রানা পান ৩ উইকেট। জবাব দিতে গিয়ে ভালভাবেই খেলছিল পাইকপাড়া। একদিকে উইকেট পড়লেও রানের গড় ছিল বলার মত। ফরিদ হাত খুলে খেলে আউট হন ৪৪ রানে। মেহেদী আর মুজাহিদুল রানা জুটিতে লড়ছিলেন। মেহেদী ৪২ রানে ফিরলেও মুজাহিদুল রানা ছিলেন অবিচল। একপ্রান্ত ধরে খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। সৈকত ফিরেন ১৩ রানে আর বিপুল করেন ১০ রান। খানপুর মহসিন জুনিয়রের রবিন ও আলআমিন ৩টি করে উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর ঃ মহসিন ক্লাব জুনিয়র ঃ ২২৭/৮(৫০ ওভার) টিপু-৬৯,শান্ত-৪৪,নুর সিয়াম-৩৩,সিয়াম-১৪,আমিন-১০,এনামুর-১০। অতিরিক্ত-৩৫। মুজাহিদুল রানা-৩/৪৪।
পাইকপাড়া ক্রিকেট একাডেমী ঃ ২০৯/১০(৪৫ ওভার) মুজাহিদুল রানা-৭১,ফরিদ-৪৪,মেহেদী-৪২,সৈকত-১৩,বিপুল-১০। অতিরিক্ত-২৫। রবিন-৩/৩৯,আলআমিন-৩/৩৫।
