তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বন্দর থানার সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
খবর নারায়নগঞ্জ.কম: শুক্রবার সকাল ১০ টায় বন্দর শাহী মহল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সভাপতি মোঃ আবুল হাসেম। উপস্থিত ছিলেন, বন্দর থানাধীন ওয়ার্ড শাখার সর্বস্তরের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেক সদস্য ও দায়িত্বশীলদের মধ্যে দক্ষতা ও প্রজ্ঞা আরো বাড়াতে হবে। এজন্য প্রশিক্ষণ বা তারবিয়াতের বিকল্প নেই। জনগণের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজের জান-মাল দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বিগত প্রহসনের নির্বাচন দেশের জনগণ আর দেখতে চায় না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না দিলে দেশের জনগণ এর সমুচিত জবাব দিতে প্রস্তুত। সুতরাং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

