মুকুল-আশার গ্রেফতারের দাবিতে গোগনগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুব খান টিপুর উপর বর্বোরোচিত হামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলেসদর থানাধীন গোগনগর ইউনিয়নের চর সৈয়য়দপুর নাসিম ওসমান সেতু সংলগ্ন গোল চত্তর এলাকায় গোগনগর ইউনিয়ন বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ঊদ্যোগে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ, প্রতিবাদ সভা ও মিছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন এ সময় বলেন, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুব খান টিপুর উপর নৃশংস ভাবে আবু কাঊসার আশা ও মুকুলের নেতৃত্বে যে হমলা করা হয়েছিলো আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের নেতা আবু আল ইউসুব খান টিপুর উপর যে হামলা হয়েছে আমরা তা কখনোই মেনে নেব না। যে নেতা তার নিজের জীবনের বিনিময়ে হামলা-মামলায় আমাদের শত বিপদের মাঝেও আমাদের ছায়ার মত আগলে রেখেছে। তার শরীর থেকে যে রক্ত ঝড়েছে সেই রক্ত কখনোই বৃথা যেতে পারে না। দ্রুত আশা ও মুকুলকে গ্রেফতার করতে হবে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই আবু আল ইউসুব খান টিপুর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন নইলে আমরা নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবো।
পরে গোল চত্তর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল গোগ নগর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মহাসিন, মোঃ মহসিন,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ণ বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাসেল আহমেদ মন্টু, সদস্য সদস্য সচিব মোঃ আল কায়সার, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোঃ রুবেল সদস্য সচিব বিল্লাল, যুবদল নেতা মোঃ হাবিব সহ প্রমূখ।

