সংকট থেকে জাতিকে রক্ষার্থে জাতীয়তাবাদী সরকার গঠনের বিকল্প নেই – মশিউর রনি
খবর নারায়ণগঞ্জ.কম :
সারাদেশে ধর-পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশী হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে চাষাড়া শহীদ মিনারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দুপুর থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকে।
এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্ভিক্ষের হুশিয়ারী দিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে করে কালো বাজারীরা আরও উৎসাহীত হয়েছে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জীবন দূর্বীসহ হয়ে উঠছে।
তিনি আরো বলেন, এ সংকট থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার গঠনের কোন বিকল্প নেই। এজন্য তিনি সবাইকে বর্তমান ক্ষমতাসীন দলের সরকারের পতনের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচারী হাসিনার পতন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে, ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উপদেষ্টা আনোয়ার হোসেন খান, জামাল উদ্দিন কালু, আমান উদ্দিন আমান, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মনির হোসেন খান, এম.এইচ মামুন, কার্য্যকরি সদস্য রাশিদা জামাল, বরকত উল্লাহ, হাবিবুর রহমান দুলাল, এড. রফিক উদ্দিন, মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ সায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মগলুল হক বাবু,, বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ শিশির, মহিলা দলের আহবায়ক দিলারা মাসুদ ময়না, শ্রমিক দলের আহবায়ক এস.এম সালাম, সদস্য সচিব ফারুক হোসেন, জাসাস নেতা জাহাঙ্গীর আলম স্বাধীন, বিএনপি নেতা নাজমুল আলম রানা, যুবদল নেতা শহিদুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন সহ প্রমূখ।

