তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

পোদ্দার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করলেন পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার 

সোনারগাঁ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনে আসেন পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার।  মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সারে ৭টায় দিকে স্বপরিবারে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপে আসেন। সে সময় পানামা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সি আই পি) ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পিবিআই এসপি মনিরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, প্রদীপ পোদ্দার, বাদল পোদ্দার, বিমল পোদ্দার, সুকুমার সাহা, রনি কুমার পোদ্দার বাপ্পি, ওবায়দুল্লাহ বাদল সহ গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button