জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত আসনের সদস্যদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রার্থীরা জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে সহকারী রির্টানিং অফিসারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন।
এদিন সাধারণ আসনের ১নং ওয়ার্ড থেকে আলাউদ্দিন – টিউবওয়েল, জাহাঙ্গীর আলম – বৈদুতিক পাখা, মুজিবুর রহমান – ঘড়ি, সায়েম রেজা – হাতি প্রতীক পান।
২নং ওয়ার্ড থেকে আমিন উল্লাহ রতন – হাতি, রাসেল শিকদার – ঘুড়ি, জাহাঙ্গীর হোসেন – তালা, মোবারক হোসেন – ক্রিকেট ব্যাট, মাছুম আহম্মেদ – বৈদুতিক পাখা, মোস্তফা হোসেন চৌধুরী – অটো রিক্সা প্রতীক বরাদ্দ পান।
৩নং ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান – হাতি, আবু নাইম – তালা প্রতীক পেয়েছন।
৪নং ওয়ার্ড মিয়া মোঃ আলাউদ্দিন ও ৫নং ওয়ার্ডে আনছার আলী একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
অন্যদিকে সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে সাদিয়া আফরিন – বই, আছিয়া খানম সুমি – দোয়াত কলম, নাছরিন আক্তার – হরিন, ২নং ওয়ার্ড থেকে নূর জাহান – বই, হাওয়া বেগম – মাইক, শীলা রানী পাল – টেবিল ঘড়ি, শাহিদা মোশাররফ – দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর (সোমবার) নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। আপিলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।



