তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাংবাদিক অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ

খবর নারায়ণগঞ্জ.কম :
না ফেরার দেশে চলে গেলেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, দক্ষ শিশু সংগঠক আনিসুজ্জামান অনু।
সাংবাদিক  আনিসুজ্জামান অনু আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, এক ছেলে সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আনিসুজ্জামান অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান তোতা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শোক বার্তায় ফতুল্লা মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা সাংবাদিক আনিসুজ্জামান অনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করেন।

Related Articles

Back to top button