তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন 

খবর নারায়ণগঞ্জ.কম:
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ১৩০/৫৪ এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ২৪ আগষ্ট দুপুরে জসিম মার্কেটস্থ সমিতির অস্থায়ী অফিস প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মাহবুব হোসেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির উপদেষ্টা ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
দোয়া শেষে নবনির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাচ্চু।।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সচিব আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম তাজু, সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন (১) ও মোঃ জসিম উদ্দিন (২), উপদেষ্টা আলহাজ্ব মোঃ  রফিকুল ইসলাম প্রমুখ
শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব শাহ আলম গাজী টেনু,সহসভাপতি  শাখাওয়াত হোসেন,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক  মাহাবুব আলম সিকদার, কোষাধ্যক্ষ  জাহিদ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক  আব্দুল বারেক আকন,তথ্য ও প্রচার সম্পাদক মোক্তার হোসেন,দপ্তর সম্পাদক এম.ডি. হানিফ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম,কার্যকরী সদস্য মোঃ মিন্টু, জহিরুল ইসলাম, খলিল শিকদার।

Related Articles

Back to top button