তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পুলিশ দেখে পালালো মাহাবুব, কর্মীদের ক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম :
স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খালি মাঠে র‌্যার্লীকরলেও শেষ পর্যন্ত তাদের কর্মসূচী সফল হয়নি।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে জেলার সমস্ত পুলিশ ব্যস্ত থাকায় শহর ছিলো একেবারেই পুলিশ শুন্য। সেই সুযোগে খালি মাঠে স্বেচ্ছাসেবক দলের র‌্যার্লী বের করে মাহাবুব।  বালুর মাঠ থেকে র‌্যার্লীটি বের হয়ে চাষাড়া বিজয় স্তম্ভের সামনে এসে জড়ো হলে সেখানে বক্তব্য রাখা শুরু করেন মাহাবুব। এসময় মাত্র ৩ জন পুলিশ এগিয়ে আসলে বক্তব্য শেষ না করেই নেতাকর্মীদের সহযোগিতায় লেজ গুটিয়ে পালিয়ে যান তিনি।
এদিকে তার এভাবে চলে যাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেতাকর্মীরা। তারা মাহাবুবের কাছে প্রশ্ন রেখে বলেন, মাত্র ৩ জন পুলিশ দেখেই একজন নেতা যদি এভাবে পালিয়ে যায় তাহলে আমরা কর্মীরা তার পিছনে কিভাবে রাজনীতি করবো ? তাছাড়া পুলিশতো আমাদের কর্মসূচীতে বাঁধাও দেয়নি তাহলে কিসের ভয়ে তিনি এভাবে কর্মসূচী শেষ না করে চলে গেলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না।
তারা আরও বলেন, সামনে খুব কঠিন সময় আসছে। সেই সময় সরকার বিরোধী আন্দোলন আমাদের আরও জোরদার করতে হবে। ভয়ভীতিকে উপেক্ষা করে এবং মৃত্যুকে পরোয়া না করে রাজপথে থাকতে হবে। কিন্তু সেই সময় যদি মাহাবুবের মত ভীত নেতারা সংগঠনকে নেতৃত্ব দেয়, তাহলে কোন আন্দোলনই সফলতার মুখ দেখবেনা। তাই এদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। নয়তো আগামীতে এদের মত নেতাদের কারনে মুখথুবরে পড়রে পুরো সংগঠন।

Related Articles

Back to top button