দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১১


Jahid প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন / ০
দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১১

খবর নারায়ণগঞ্জ.কম:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মোট ২৪০টি মণ্ডপের মধ্যে ২১৯টিতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর মধ্যে ৯৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জে ৭টি টহল দল ও সাদা পোশাকে ৩০ জন সদস্যসহ সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম ও চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা রক্ষা করা হচ্ছ।

তিনি আরও বলেন, সিসিটিভি ও ড্রোনের পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার ,সাধের নাগ মহাশয় আশ্রম সাধারণ সম্পাদক তারাপদ আচার্য।