নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের মশারি বিতরণ 


Jahid প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের মশারি বিতরণ 

খবর নারায়ণগঞ্জ.কম: ​নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল।

মঙ্গলবার (৩রা অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় মশারি বিতরণ করা হয়।

প্রকৃত লায়নিজম এর জন্য নৃতৃত্ব ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬’-এর অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল: মশারির বিতরণ।
নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয়। আয়োজকেরা জানান, শুধুমাত্র মশারি বিতরন নয়, সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

​এলাকাবাসীর মধ্যে ব্যাপকভাবে মশারি বিতরণ করা হয়। একই সাথে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

​এই মহৎ উদ্যোগে উপস্থিত  সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, এ ধরণের কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।

​আয়োজকেরা আশ্বাস দেন যে, অক্টোবরের এই সেবা পাক্ষিকের মাধ্যমে আগামী দিনগুলিতেও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।