
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল।
মঙ্গলবার (৩রা অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় মশারি বিতরণ করা হয়।
প্রকৃত লায়নিজম এর জন্য নৃতৃত্ব 'অক্টোবর সেবা পক্ষ ২০২৬'-এর অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল: মশারির বিতরণ।
নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয়। আয়োজকেরা জানান, শুধুমাত্র মশারি বিতরন নয়, সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এলাকাবাসীর মধ্যে ব্যাপকভাবে মশারি বিতরণ করা হয়। একই সাথে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
এই মহৎ উদ্যোগে উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, এ ধরণের কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
আয়োজকেরা আশ্বাস দেন যে, অক্টোবরের এই সেবা পাক্ষিকের মাধ্যমে আগামী দিনগুলিতেও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।