ডেঙ্গু আক্রান্ত টিপুকে দেখতে গেলেন জহির আহমেদ সোহেল


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন / ০
ডেঙ্গু আক্রান্ত টিপুকে দেখতে গেলেন জহির আহমেদ সোহেল

খবর নারায়ণগঞ্জ.কম: ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছেন প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে অসুস্থ বিএনপি নেতা টিপুর বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন জহির আহমেদ সোহেল। সাক্ষাৎকালে তিনি অ্যাডভোকেট টিপুর সার্বিক শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

​উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভোগার পর পরীক্ষা করানো হলে সোমবার (২৮ সেপ্টেম্বর) অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।