
মোঃ নুর নবী জনি: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আগষ্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মাসজুড়ে ২০টি মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি মামলা নিষ্পত্তি করে ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সময়ে ১ জনকে ৩ দিনে কারাদণ্ড দেওয়া হয়।
কাঁচপুর রাজস্ব সার্কেলের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের পুরো মাস জুরে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২০টি মামলায় ১২ লাখ ৮০০ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হয়।
কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনের (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে আইন বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার লঙ্ঘনসহ জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরোও জানান, জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :