নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১১:০৪ অপরাহ্ন / ০ Views
নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ২৮তম বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ অক্টোবর)  সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সেবামূলক কার্যক্রম ও সমাজের প্রতি তাঁদের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেন।

​সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা রায়হান কবীর। তিনি সমিতির সার্বিক সাফল্য কামনা করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা স্থানীয় প্রশাসনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে সমিতির নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।