শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন / ০
শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে প্রাণিসম্পদ অফিসের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ। উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল,  উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ,  মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইখলাসুর রহমান লিটন প্রমূখ। আলোচনা  শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  এসময় বিভিন্ন ইউনিয়নের  খামারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।