

খবর নারায়ণগঞ্জ.কম:
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেনকে অব্যাহতি দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
সোমবার (২৩ নভেম্বর) মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্যসচিব মমিনুর রহমান বাবুর অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. আমান শিকদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জাকির হোসেনের সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ না রাখারও নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :