নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক
প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সদর থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক খান ইব্রাহিম আদহামকে আহ্বায়ক এবং জাহিদুল হককে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিবুর রহমান ও শোয়াইব আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সল মোল্লা ও মোঃ বাধন ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব কাজী ইশায়াত কায়েস ও রাকিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল।
এ ছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আহমেদ আলভী, হৃদয় ভদ্র, মোঃ রিফাত ও জাকারিয়া হোসাইন সজল।

দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিনা ইসলাম মুক্তি এবং সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরীর অনুমোদনে কমিটিটি কার্যকর করা হয়েছে।

নবগঠিত এ কমিটির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।