নৈরাজ্যের প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৬:০১ অপরাহ্ন / ০
নৈরাজ্যের প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম:

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।

​মঙ্গলবার ( ১৭ নভেম্বর) বিকেলে মহানগরের মিশন পাড়া এলাকা থেকে শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাছাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা বলেন, “দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে একটি মহল ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে যেকোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করা হবে।”

​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, জনগণের অধিকার রক্ষা ও দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি রাজপথে থাকার ঘোষণা দেন তারা।

​মিছিল ও সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সাখাওয়াত হোসেন রানা সদস্য সচি মমিনুল রহমান বাবু যুগ্ম আহবায় কামাল মির্জা জনি,বিপি নজরুল,দুলাল হোসেন,মোহাম্মদ শাকিল,নুরুজ্জামান,সদর থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন সদস্য সচিব জুলহাস।
১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন হোসেন খান সহ সদর, বন্দর ,সিদ্ধিরগঞ্জ থানা ও
বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেন।