ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন / ০
ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

খবর নারায়ণগঞ্জ.কম:

​নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর মাসদাইর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্তের মধ্যে হেলমেট পরা একজন টিনের তৈরি ওই কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

​নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, এটি আনুষ্ঠানিক কার্যালয় না হলেও স্থানীয় নেতাকর্মীরা সেখানে নিয়মিত বসতেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের দুটি পৃথক দল কাজ শুরু করেছে।