এডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে টিপুর শোক


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন / ০
এডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে টিপুর শোক

প্রেস বিজ্ঞপ্তি : 

​নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

​এক শোকবার্তায় মহানগর বিএনপি নেতা এডভোকেট টিপু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন তিনি মরহুমের জীবনের সকল ত্রুটি-বিচ্যুতি ও গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

​পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন এই শোক কাটিয়ে ওঠার জন্য শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।