

খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত মহাসমাবেশ ও র্যালিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে এক বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে উপজেলার হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
শনিবার (৭নভেম্বর ) দুপুরে রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হন। পরে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে একটি সুশৃঙ্খল ও বিশাল শোডাউন নিয়ে মিছিলটি ঢাকার র্যালি স্থলে অভিমুখে রওনা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের সরকারবিরোধী ও দলীয় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সে ৭ই নভেম্বর আমাদের জাতীয় রাজনীতির এক ঐতিহাসিক মোড় ঘোড়ানোর দিন। এই দিনে এদেশের সিপাহী-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে,রূপগঞ্জ উপজেলা যুবদল তাতে সর্বদা অগ্রভাগে থাকবে।”
তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সাধারণ কর্মীদের সাথে নিয়ে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনের রাজপথের সব কর্মসূচিতে এভাবেই ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন।
আপনার মতামত লিখুন :