

খবর নারায়ণগঞ্জ.কম: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দকে ফুল দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা পূজা উদযাপন কমিটির নেতারা মহানগরী জামায়াত নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও দলটির মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
শুভেচ্ছা বিনিময়কালে মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার বলেন, “পূজাকালীন সময়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারকে ইঙ্গিত করে বলেন হিন্দু ধর্মাম্বলী বড় উৎসব দূর্গা পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তার দাবি জানান।
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, উপদেষ্টা রঘুনাথ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা সাজু, সহ-কোষাধ্যক্ষ মদন সাহা, কার্যকরী সদস্য শংকর চন্দ্র দে ও স্বপন কৈরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দুই পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে শারদীয় কুশল ও শুভেচ্ছা বিনিময় হয়।
আপনার মতামত লিখুন :