

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সার্বিক তত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, জেলা প্রশাসক রায়হান কবীর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা প্রমুখ।
আপনার মতামত লিখুন :