

খবর নারায়ণগঞ্জ.কম:
মিশনপাড়া ও কালীবাজার এলাকায় ইজিবাইক ও বড় অটো প্রবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চালকরা।
শনিবার(১৭অক্টোবর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইজিবাইক বড় অটো চালক কল্যাণ পরিষদ, নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন অসংখ্য চালক।
মানববন্ধনে বক্তারা জানান, কালীবাজার ও মিশনপাড়া এলাকায় যান চলাচলে বিধিনিষেধের কারণে তাদের দৈনিক আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
চালকরা অবিলম্বে উক্ত এলাকাগুলোতে ইজিবাইক ও বড় অটো প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করেন। ২৪ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেয়া হয় তাহলে মিশুক সহ সকল যানবাহন বন্ধ করে রাস্তা অবরোধ করবেন তারা।
আপনার মতামত লিখুন :