প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তায় জেলা পুলিশের বিশেষ ব্রিফিং 


Jahid প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন / ০ Views
প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তায় জেলা পুলিশের বিশেষ ব্রিফিং 

খবর নারায়ণগঞ্জ.কম: প্রধানমন্ত্রী তারেক রহমান এর ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ বোধবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলা পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। মহাসড়কের প্রতিটি পয়েন্টে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও মোবাইল টিম সক্রিয় থাকবে। দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসন, জনদুর্ভোগ কমানো এবং ভিআইপি মুভমেন্ট নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ দায়িত্বে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।