জোসেফ-এর রত্নগর্ভা মায়ের ইন্তেকালে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শোকবার্তা


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন / ০
জোসেফ-এর রত্নগর্ভা মায়ের ইন্তেকালে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শোকবার্তা

প্রেস বিজ্ঞপ্তি : সাবেক কমিশনার আজহারুল ইসলাম-এর সহধর্মিণী ও বিএনপি নেতা জোসেফ-এর রত্নগর্ভা মায়ের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শোকবার্তা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার জনাব আজহারুল ইসলাম-এর সহধর্মিণী এবং নারায়ণগঞ্জ মহানগরীর
সাবেক যুবদলনেতা মাজহারুল ইসলাম জোসেফ-এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এক যৌথ শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন যৌথভাবে এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন:

পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।”

নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন যেন তিনি পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য (সবরে জামিল) দান করেন।