ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৭:১০ অপরাহ্ন /
ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

খবর নারায়ণগঞ্জ.কম: নগরীর প্রাণকেন্দ্র জিমখানা ডিআইটি এলাকায় ইলেকট্রনিক্স ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আরএফএল গ্রুপের চেইন রিটেইল শপ ‘ডেইলি শপ’।

​ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন এই শোরুমটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

​উদ্বোধনকালে অতিথিরা আশা প্রকাশ করেন, এই আউটলেটটির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এক ছাদের নিচে গুণগত মানসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি পণ্য সহজে ও সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুবিধা পাবেন। উদ্বোধন শেষে শোরুমের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালিত হয়।

উদ্বোধন উপলক্ষে এই আউটলেটিতে চলেছে অফার ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল ডেইলি শপের জেনারেল ম্যানেজার ফিরোজ আলম, শপের স্বনামধন্য ডিলার রাহাত হানিফ ভুঁইয়া ও আবু হানিফ ভূইয়া এবং বিকেএমইএর অন্যতম পরিচালক আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।