

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা বাবু নামে এক ব্যক্তি তার জায়গা দখল করে রাখার অভিযোগ করেছেন রফিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী বাবু জানান, তার পিতা খলিল মাদর ও মাতা হেলেনা। তিনি পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা। তার দাবি, রাধানগর এলাকার বাসিন্দা ফজলুল করিমের ছেলে রফিক তার জায়গা দখল করে রেখেছেন।
বাবুর অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গাটি তার দখলে নেওয়ার চেষ্টা করা হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন।
বাবু বলেন আমি রফিকের বড় ভাইয়ের স্ত্রীর কাছ থেকে কয় সুত্রের জায়গার মালিক।
এখানে স্কেচ ও দলিলে রফিকের স্বাক্ষর থাকলেও রফিকের একটি দোকান ও ঘরের কিছু অংশ আমার জায়গায় রয়ে গেছে। আমি জায়গা ক্রয় করার পরে রফিক বলে এই জায়গা থেকে দোকান এবং ঘরের কিছু আংশ সরিয়ে দিয়ে জায়গা বুঝিয়ে দেবে। কিন্তু এখনো পর্যন্ত রফিক কিছুই করেনি।
এ বিষয়ে বাবু সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :