

খবর নারায়ণগঞ্জ.কম:
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আফসানা আফরোজ বিভার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
এসময় মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আফরোজা আফসানা বিভা বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দলের আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় নেতাকর্মীরা একে অপরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :