বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার মিলাদ ও দোয়া


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন / ০ Views
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার মিলাদ ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মরহুম মো. আমির হোসেন, সহ সাবেক সভাপতি মরহুম মতিউর সেন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এমএইচ নয়ন ও মরহুম তানভীর আহমেদ রনি’র আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার ৩০ আগষ্ট বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. আমির হোসেন, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান খোকা, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক মো. মোক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, সদস্য মো. দিনার মাহমুদ ভূইয়া, মো. মশিউর রহমান,আল মামুন খাঁন, মো. মেহেদী হাসান, মো. হাবিব খন্দকার।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত মোয়াজ্জেম হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান রামাদান।

দোয়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মরহুম মো. আমির হোসেন এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়া সংগঠনের সাবেক সভাপতি মরহুম মতিউর সেন্টু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এমএইচ নয়ন ও মরহুম তানভীর আহমেদ রনি’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. আমির হোসেন এর আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা সহ সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।