
প্রেস বিজ্ঞপ্তি: ফুলবাড়ী দিবসে বাসদ জেলা শাখার উদ্যোগে বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ চাষাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বুধবার (২৬আগস্ট) বিকাল ৫ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে চাষাড়াস্হ স্মৃতি স্তম্ভে ফুলবাড়ির শহিদদের স্মরণে পুস্পবস্তক অর্পণ করেন । উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ সহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তাবিত উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে প্রত্যাহার, জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে সংঘটিত গণআন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত হন এবং দুই শতাধিক মানুষ আহত হন। সেই রক্তাক্ত ঘটনার স্মরণে প্রতিবছর ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’ বা ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ পালন করা হয়।
‘ফুলবাড়ি দিবসের চেতনা হলো দেশের সম্পদ সাম্রাজ্যবাদীদের হাতে কখনো দেওয়া যাবে না এবং দেশকে বিক্রি করা যাবে না ’ কিন্তু আমরা দেখছি আবারও এই বিএনপি সকার দিনাজপুরের ফুলবাড়ির কয়লা খনি নিয়ে এশিয়া এনার্জির সাথে চুক্তি করতে চাচ্ছে। যা কোন ভাবেই কাম্য নয়। কোন ভাবেই সরকার গনবিরোধী এই সিদ্ধান্ত নিতে পারে না।
আপনার মতামত লিখুন :