ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন /
ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত ১৫ থেকে ২০টি গোডাউন তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন।

আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া অনেক উপড়ে উঠে যায়। এতে আশপাশের কলকারখানায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবাদুল্লাহ আল আরিফিন বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইকের কোন একটি গ্যারেজে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।