এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা ও মিষ্টিমুখ করে ইসলামী ছাত্র আন্দোলন।
১০ আগস্ট ২০২৬, সোমবার, আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমাদ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলায় জ্ঞান, নৈতিকতা ও দেশ-জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি ভালো ফলাফল শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ নয়; বরং এটি ভবিষ্যতের বড় দায়িত্ব পালনের প্রস্তুতির একটি ধাপ। মেধার সঙ্গে নৈতিকতা, সততা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী পরিবার, সমাজ ও দেশের জন্য সম্পদে পরিণত হতে পারে।
তারা আরও বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি দেশপ্রেম, ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতার গুণাবলি অর্জন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলবৃন্দ।
সকল কৃতী শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ তায়ালা তাদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কবুল করুন এবং ভবিষ্যৎ জীবনকে সফল ও বরকতময় করুন। আমিন।
আপনার মতামত লিখুন :